নিজের জায়গা ও সম্মান বাঁচাতে ব্যবসায়ী বাবুলের সংবাদ সম্মেলন

নিজের জায়গা ও সম্মান বাঁচাতে ব্যবসায়ী বাবুলের সংবাদ সম্মেলন

নিজের জায়গা ও সম্মান বাঁচাতে ব্যবসায়ী বাবুলের সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার শহরের লারপাড়ায় সরকারি বন্দোবস্ত পাওয়া জমি জবরদখলের অভিযোগ করেছেন ব্যবসায়ী হেমায়েতুল ইসলাম বাবুল। একই সঙ্গে ওই জমি নিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন তিনি।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হেমায়েতুল ইসলাম বাবুল।
সংবাদ সম্মেলনে বাবুল দাবি করেন, তিনি কক্সবাজারের পেকুয়ার একটি জমিদার পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে ব্যবসা করে আসছেন। ১৯৯৪ সালে কক্সবাজার শহরের লারপাড়ায় তিনি সরকারের কাছ থেকে একটি জমি বন্দোবস্ত নেন। পরবর্তীতে জেলা প্রশাসনের চূড়ান্ত অনুমোদন, ভূমি অফিসের খতিয়ান ও বন্দোবস্তের দলিল বুঝে পান। এরপর জমিটির দখল বুঝে নিয়ে সেখানে ঘেরাবেড়া ও বসতি স্থাপন করেন।
বাবুলের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে একটি চক্র তার ওই জমি জবরদখল করে নেয়। এ সময় অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, গিয়াস উদ্দিন, দীপঙ্করসহ কয়েকজন সেখানে ৭ থেকে ৮টি ঘর নির্মাণ করেন বলে দাবি করেন তিনি। তাদের পেছনে তৎকালীন জেলা যুবলীগের নেতা জাহিদ ইফতেখারের শেল্টার ছিল বলেও অভিযোগ করেন বাবুল।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর জমিটি দখলমুক্ত করতে তিনি বিভিন্নভাবে চেষ্টা চালান। একপর্যায়ে জমিতে গেলে দখলকারীরা তাকে নানাভাবে হয়রানি এবং তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। সর্বশেষ রোববার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে বলেও জানান তিনি।
বাবুলের দাবি, ওই মানববন্ধনে প্রায় দেড় শতাধিক মানুষকে ভাড়া করে এনে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেমায়েতুল ইসলাম বাবুল বলেন, ‘আমি সম্পূর্ণ বৈধ মালিক। আমার সব কাগজপত্র আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তাদের কোনো কাগজপত্র নেই। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।’
তিনি আরও বলেন, ‘আমি জমিদারের ছেলে। কারও জমি আমি দখল করিনি। আমার হকের জমি তারা দখল করে কুক্ষিগত করার জন্য মানববন্ধনসহ নানা অপপ্রচার করছে। এই বিচার আমি আল্লাহকে দিলাম।’
বাবুল তার জমির মালিকানা ও দখলসংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী জমি বুঝে পেতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে জমি দখল ও মানববন্ধনের মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করা হয়েছে, তারা মুঠোফোনে কথা বলতে চাননি।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।