গুইমারায় চাঁদা না দেওয়ায় বাঙালি কাঠ ব্যবসায়ীকে মারধর করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

গুইমারায় চাঁদা না দেওয়ায় বাঙালি কাঠ ব্যবসায়ীকে মারধর করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

গুইমারায় চাঁদা না দেওয়ায় কাঠ ব্যবসায়ীকে মারধর করল ইউপিডিএফ সন্ত্রাসীরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আমজাদ হোসেন নামে এক বাঙালি কাঠ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্তদ্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের চাঁদা সংগ্রাহক (কালেক্টর) ব্রিটিশ ত্রিপুরার বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) উপজেলার কবুতরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী আমজাদ হোসেন মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আবু সায়েদের ছেলে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ব্যবসায়িক কাজে কবুতরছড়া এলাকা দিয়ে যাওয়ার সময় হিরণ কার্বারীর ছেলে ব্রিটিশ ত্রিপুরা (৪২) তার পথরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে আমজাদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হয়। পরে তার কাছে আরও ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্রিটিশ ত্রিপুরা তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মারধরের একপর্যায়ে আমজাদ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার কাছে থাকা প্রায় সাড়ে ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, চাঁদা দাবির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed