সরকারি ও বিদ্রোহীদের সংঘর্ষের জেরে উত্তর ইথিওপিয়ায় বিমান হামলা ও গোলাবর্ষণ
![]()
জার্নাল প্রতিবেদক
সরকারি ও বিদ্রোহীদের সংঘর্ষের জেরে উত্তর ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে রাতভর বিমান হামলা ও গোলাবর্ষণে ১৭ জন নিহত হয়েছেন। কেন্দ্রীয় সরকার ও তাইগ্রের বিদ্রোহী বাহিনীর মধ্যে সোমবার (৫ অক্টোবর) হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষ বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। ২০২০-২০২২ সালের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর এটিই অঞ্চলটির সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যা পুরো শিং আফ্রিকায় (হর্ন অব আফ্রিকা) বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্ভূত সংকট আরও ঘনীভূত হয়েছে। ইথিওপিয়া অভিযোগ তুলেছে যে- সুদান ও মিশর বিদ্রোহীদের মদদ দিচ্ছে ইরিত্রিয়া, যদিও দেশগুলো তা অস্বীকার করেছে। এই উত্তেজনার কারণে গত সপ্তাহে ইথিওপিয়া ও ইরিত্রিয়া পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
সংঘাত এড়াতে মিশর, ইরিত্রিয়া, সুদান ও সোমালিয়ার নেতারা বৈঠকে বসেছে এবং সীমান্ত অঞ্চলে যৌথ সামরিক ও গোয়েন্দা সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সহিংসতা এড়াতে আসমারা (ইরিত্রিয়া) ও আদ্দিস আবাবাকে (ইথিওপিয়া) সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ২০১৮ সালে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে শান্তি চুক্তি হলেও সাম্প্রতিক সময়ে তা নতুন করে ভেঙে পড়েছে। ইথিওপিয়া সমুদ্রপথে প্রবেশাধিকার নিশ্চিত করতে মরিয়া, যা নিয়ে ইরিত্রিয়ার আশঙ্কা আদ্দিস আবাবা হয়তো জোরপূর্বক আসাব বন্দর দখল করতে পারে। তবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ দাবি করেছেন, শান্তিপূর্ণ আলোচনা ও উপায়েই সমুদ্রসংযোগ চান তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।