সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাপ্রধান, আর্থিক সহায়তা ও আবাসন সংস্কারের উদ্যোগ
![]()
জার্নাল প্রতিবেদক
কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
নিহত সেনাসদস্যের পরিবারের আর্থিক সহায়তা, আবাসন উন্নয়ন ও তাঁর স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।