উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (১৪ অক্টোবর) রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের খবর পায় বন বিভাগ। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বন বিভাগের অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের ঘটনার সত্যতা নিশ্চিত করে। এ সময় সেখান থেকে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগ জানিয়েছে, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশের ক্ষতিসাধনকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *