সাজেকে ইউপিডিএফের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসের অভিযোগ পিসিজেএসএসের
![]()
জার্নাল প্রতিবেদক
সাজেকে বর্তমানে দুটি সংগঠনের কর্মকাণ্ডকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অংশ বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। সংগঠনটির দাবি, সাজেকে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা, সাধারণ মানুষের ওপর শোষণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের স্বার্থ রক্ষায় তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে।
পিসিজেএসএসের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব চাকমা সাউথইস্ট এশিয়া জার্নালকে মুঠোফোনে বলেন, কয়েক মাস আগেও সাজেকে ইউপিডিএফের অস্ত্রধারীরা বাজার বন্ধ করে দিয়েছিল। এতে স্থানীয় জনগণ ব্যাপক ভোগান্তিতে পড়েন। এ ছাড়া গ্রামবাসীর শত শত মণ হলুদ পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
সজিব চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে পিসিজেএসএস কাজ করছে। তাই সাজেকসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার প্রশ্নে পিসিজেএসএসের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।