১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ১ লাখ টাকার সেগুন কাঠ জব্দ, দুর্গাপূজায় অনুদান বিজিবির

১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ১ লাখ টাকার সেগুন কাঠ জব্দ, দুর্গাপূজায় অনুদান বিজিবির

১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ১ লাখ টাকার সেগুন কাঠ জব্দ, দুর্গাপূজায় অনুদান বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং প্রায় ৯৭ হাজার টাকার সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বাহিনীটি।

বিজিবির তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)–এর একটি টহলদল ছোটহরিণা ব্যাটালিয়নের ১ নম্বর জিপি চেকপোস্টসংলগ্ন বাজারঘাট এলাকায় নৌকায় তল্লাশি চালায়। এ সময় ১৫টি সেগুন গোল কাঠের লগ জব্দ করা হয়। উদ্ধার করা কাঠের পরিমাণ ২৪ ঘনফুট, যার আনুমানিক মূল্য ৯৭ হাজার ৮ টাকা।

May be an image of text

একই দিন ভোর ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন হেয়াকো বিওপি এলাকার কয়লারমুখ চেকপোস্ট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে এবং সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে নয়টিলা পুলিশ চেকপোস্ট এলাকায় মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করা হয়। পরে ব্যাটালিয়ন অধিনায়কের উপস্থিতিতে বেলা ২টা ৪৫ মিনিটে তল্লাশি ও গণনা শেষে ৪৮৪টি ভারতীয় শাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

May be an image of one or more people and text

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম, ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন। ব্যাটালিয়নের ফান্ড থেকে পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে ১০ হাজার টাকা এবং অন্য পাঁচটি মন্দিরে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এসব অর্থ হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য জব্দের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *