রাঙামাটির সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা ইউপিডিএফের

রাঙামাটির সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা ইউপিডিএফের

রাঙামাটির সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা ইউপিডিএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে রাঙামাটির সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

বুধবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউপিডিএফের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নামসর্বস্ব সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী এসোসিয়েশন এই ঘোষণা দেয়।

যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন।

রাঙামাটির সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা ইউপিডিএফের

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেকের মাসালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা। ১১ অক্টোবর তাদের সরিয়ে নেওয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন হয়নি বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসীদের উৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।

তবে ভিন্ন মত রয়েছে স্থানীয় পাহাড়িদেরও। পাহাড়িদের দাবি, ইউপিডিএফ নিজেরাও সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। জেএসএসের সাথে অস্ত্রবাজিতে কুলিয়ে উঠতে না পেরে সাধারন মানুষকে ঢাল বানিয়ে প্রশাসনকে দিয়ে জেএসএসকে ঠেকাতে চায় তারা। যার ফলে স্থানীয় জনগোষ্ঠীসহ সাজেকের উপর নির্ভরশীল সকলেরই ক্ষতির মুখে পড়েতে হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *