মণিপুরে পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযান, রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মণিপুরে পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযান, রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মণিপুরে পুলিশ-সিআরপিএফের যৌথ অভিযান, রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) যৌথ অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মণিপুর পুলিশের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) কাংপোকপি ও তামেংলং জেলার সংযোগকারী আইটি রোডের লাসান ও লাংকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), একটি ইনসাস রাইফেল, একটি পরিবর্তিত .৩০৩ রাইফেল, একটি পম্পি (স্থানীয়ভাবে ব্যবহৃত গ্রেনেড নিক্ষেপকারী অস্ত্র) এবং একনলা ও দোনলা পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের গোলাবারুদও জব্দ করা হয়েছে।

তবে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে পুলিশের প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *