পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যদের ধাওয়ায় ১০ থেকে ১২ জনের একটি সন্দেহভাজন দল সীমান্ত সড়কসংলগ্ন পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। টহলদল কচুছড়িমুখ এলাকায় পৌঁছালে দূরে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পায়। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৌশলগতভাবে সামনে অগ্রসর হন বিজিবি সদস্যরা।

এ সময় সীমান্তের কাছাকাছি পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। বিজিবির টহলদল তাদের থামতে বলে চ্যালেঞ্জ করলে দলটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সীমান্ত সড়কের পাশের পাহাড়ি ঘন জঙ্গলে ঢুকে পড়ে। এ সময় তাদের আটক করা সম্ভব হয়নি।

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *