সাজেকে অবরোধের মধ্যে নিরাপত্তা জোরদারে তৎপর ৫৪ বিজিবি

সাজেকে অবরোধের মধ্যে নিরাপত্তা জোরদারে তৎপর ৫৪ বিজিবি

সাজেকে অবরোধের মধ্যে নিরাপত্তা জোরদারে তৎপর ৫৪ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

সড়কে টহল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি, গুজবে কান না দেওয়ার আহ্বান

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে ইউপিডিএফ মদদপুষ্ট সংগঠনের ডাকা অবরোধের মধ্যে সাজেক ও আশপাশের এলাকার জনজীবন স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা জোরদারে কাজ করছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর সার্বিক দিকনির্দেশনায় সাজেক-বাঘাইহাট সড়কসহ সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাচৌকিগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাজেকে আসা পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তা তৎপরতার কারণে সাজেক ও আশপাশের এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তাঁরা মনে করেন।

সাজেকে অবরোধের মধ্যে নিরাপত্তা জোরদারে তৎপর ৫৪ বিজিবি

পরিস্থিতি সম্পর্কে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সাজেক এলাকায় শান্তি, সম্প্রীতি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমাদের এই বিরামহীন নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে, সাজেক এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed