ফটিকছড়ি সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

ফটিকছড়ি সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্তে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কয়লারমুখ নামক স্থান থেকে এসব গরু জব্দ করা হয়।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন রহমতপুর বিওপির একটি টহলদল রহমতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চারটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *