সাজেকের সমস্যা সমাধান ও পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
সাজেকে চলমান বিভিন্ন সমস্যা ও আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সৃষ্ট বিরোধের কারণে পর্যটকদের ভোগান্তি নিরসন এবং পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাজেকের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা, পর্যটন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময়কালে পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাজেকের চলমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে পর্যটকদের ভোগান্তি কমানো এবং পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।