মিজোরামে ১ কোটি রুপির বিদেশি সিগারেট জব্দ, বাংলাদেশে পাচারের সন্দেহ

মিজোরামে ১ কোটি রুপির বিদেশি সিগারেট জব্দ, বাংলাদেশে পাচারের সন্দেহ

মিজোরামে ১ কোটি রুপির বিদেশি সিগারেট জব্দ, বাংলাদেশে পাচারের সন্দেহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মিজোরাম রাজ্যে প্রায় ১ কোটি রুপি মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে আসাম রাইফেলস ও শুল্ক বিভাগ। এসব সিগারেট বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি গাড়িও।

গত ২৪ অক্টোবর মিজোরামের সেলিং এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। আসাম রাইফেলসের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আইজল শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযানটি পরিচালনা করে আসাম রাইফেলস। অভিযানে বিদেশি উৎসের মোট ৫০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৫ কার্টন মন্ড ব্র্যান্ডের এবং পাঁচ কার্টন ওরিস ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ভারতীয় রুপি।

সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে, সিগারেটগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তবে সেগুলোর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

অভিযানে দুজনকে আটক করার পাশাপাশি একটি মাহিন্দ্রা স্করপিও ও একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি জব্দ করা হয়।

পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটক ব্যক্তিদের, জব্দ করা সিগারেট এবং গাড়ি দুটি সেলিং শুল্ক বিভাগের প্রতিরোধমূলক চৌকিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *