বরকলে কঠিন চীবরদান অনুষ্ঠানে দীপেন দেওয়ান, বৌদ্ধ বিহারে অনুদান

বরকলে কঠিন চীবরদান অনুষ্ঠানে দীপেন দেওয়ান, বৌদ্ধ বিহারে অনুদান

বরকলে কঠিন চীবরদান অনুষ্ঠানে দীপেন দেওয়ান, বৌদ্ধ বিহারে অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বরকল উপজেলায় দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি বৌদ্ধ বিহারের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সহায়তা হিসেবে বিহার কর্তৃপক্ষের হাতে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের বাঘাছোলা জ্ঞানদ্যয় বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠানে উপস্থিত হন সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় অনুষ্ঠানে প্রায় ২৫০ থেকে ৩০০ জন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত, পুণ্যার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের হাতে ২৫ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময় বিহারের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুভাস চন্দ্র চাকমা, অ্যাডভোকেট রাজীব চাকমা, সাবেক যুগ্মসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং মিসেস মৈত্রী চাকমা।

ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন, অনুদান প্রদান ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটির উদ্দেশ্যে বাঘাছোলা জ্ঞানদ্যয় বৌদ্ধ বিহার ত্যাগ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *