সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল করলো ইউপিডিএফ

সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল করলো ইউপিডিএফ

সাজেক সড়কে একদিনের জন্য অবরোধ শিথিল করলো ইউপিডিএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির সাজেকে ১০ হাজারেরও বেশী স্থানীয় পাহাড়িকে জিম্মি করে চলমান সড়ক অবরোধ ১ দিনের জন্য স্থগিত করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউপিডিএফ নিয়ন্ত্রিত সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে এসে এ ঘোষনা দেন সংগঠনটির কথিত নেতা ও ইউপিডিএফ সন্ত্রাসী বাবু ধন চাকমা।

গত ২২ অক্টোবর সাজেক থেকে ফেরার পথে কয়েক হাজার পর্যটককে আটকে হয়রাণি, পর্যটক ও তাদের নিরাপত্তার দায়িত্বে থানা নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালালেও ফেসবুক লাইভে এসে নিজেদের আন্দোলনকে পাহাড়িদের অধিকার আদায়ের আন্দোলন হিসেবে অভিহিত করেন বাবুধন চাকমা।

এসময় বাবু ধন চাকমা, টানা ৯ দিনের অবরোধে বিভিন্ন সংকটে পড়া পাহাড়িদের উৎপাদিত ফসল বিক্রি, নিত্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ ও বেচা-কেনার জন্য ১ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিলের ঘোষনা দেন।

এসময় বাবু ধন বলেন, এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *