কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত, বিহারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দীপেন দেওয়ানের

কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত, বিহারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দীপেন দেওয়ানের

কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত, বিহারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দীপেন দেওয়ানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ উৎসবে হাজারো দায়ক-দায়িকা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় বিহারের উন্নয়নসহ এলাকার মানুষের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন তিনি।

ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত অর্থদর্শী স্থবিরের (বটপাতা ভান্তে) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নির্বাচনে ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

তিনি আরও বলেন, ভালুকিয়া এলাকার পানির সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, ভালুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণ এবং নতুন বিহারের উন্নয়নসহ মৎস্য, কৃষি ও গ্রামীণ জীবিকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত, বিহারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দীপেন দেওয়ানের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিমল দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা। প্রধান সদ্ধর্ম আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার, সাদিক্ষাবিলির পরিচালক ভদন্ত মৈত্রী বরণ ভিক্ষু। এ সময় মঞ্চে উপবিষ্ট ভিক্ষুসংঘের সদস্যরাও সদ্ধর্ম আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, অ্যাডভোকেট শুশীল তঞ্চঙ্গ্যা এবং রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন তঞ্চঙ্গ্যা।

এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *