পানছড়িতে এম এন লারমার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলছে ৮ দল
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতিকে ধারণ করে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যাশায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল।
শুক্রবার (৩০ অক্টোবর) পানছড়ি উপজেলার লোগাংয়ের বাবুড়া অনুপম হিমাংশু মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন ২ নম্বর চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের মধ্য দিয়ে মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আন্দোলনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।