নানিয়ারচরে দুই দিনব্যাপী ২৮তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

নানিয়ারচরে দুই দিনব্যাপী ২৮তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

নানিয়ারচরে দুই দিনব্যাপী ২৮তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরের রত্নাংকুর বন বিহারে দুই দিনব্যাপী ২৮তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে। রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে হাজারো পুণ্যার্থী অংশ নেন।

উৎসবের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর রাতভর বেইন বুনে ৬২টি চীবর তৈরি করা হয়। পরদিন ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এসব চীবর পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে দান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ ভৃগু মহাস্থবির, রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির, সাপছড়ি বোধিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধী মহাস্থবির, রাজবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির এবং লংগদু প্রশান্তি অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শুভপ্রিয় মহাস্থবির।

নানিয়ারচরে দুই দিনব্যাপী ২৮তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

আলোচনা পর্বে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি সুভাষচন্দ্র চাকমা, জেলা পরিষদ সদস্য শাশ্বত চাকমা এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান।

অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থী উপস্থিত থেকে চীবর দান করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed