জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে লংগদুতে প্রস্তুতিমূলক সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে লংগদুতে প্রস্তুতিমূলক সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে লংগদুতে প্রস্তুতিমূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটির লংগদুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গৃহীতব্য বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *