নানিয়ারচরে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

নানিয়ারচরে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

নানিয়ারচরে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারে নবম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে আয়োজকদের শুভেচ্ছা উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিকনির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. ইকবাল কবির ভূঁইয়া উপস্থিত থেকে বিহার কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বিহারের সভাপতি প্রীতি আলো চাকমার হাতে আয়োজকদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ফল তুলে দেওয়া হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রাতরাশ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্বে শোভাযাত্রার মাধ্যমে কঠিন চীবর দান, বেইন ঘরের উদ্বোধন, কল্পতরু মঞ্চ আনয়ন, অতিথি বরণ, ধর্মীয় আলোচনা ও অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ২ নম্বর নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাগ্গি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সারোয়ার কামাল, রত্নাকুর বন বিহার কেন্দ্রের সভাপতি কমল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক প্রবোধ কুসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে উদ্‌যাপনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত সহযোগিতা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *