আত্মসমর্পণ করতে চাওয়া সদস্যকে হত্যাচেষ্টা ইউপিডিএফ সন্ত্রাসীদের, অস্ত্র-গুলিসহ উদ্ধার করল সেনাবাহিনী

আত্মসমর্পণ করতে চাওয়া সদস্যকে হত্যাচেষ্টা ইউপিডিএফ সন্ত্রাসীদের, অস্ত্র-গুলিসহ উদ্ধার করল সেনাবাহিনী

আত্মসমর্পণ করতে চাওয়া সদস্যকে হত্যাচেষ্টা ইউপিডিএফ সন্ত্রাসীদের, অস্ত্র-গুলিসহ উদ্ধার করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চাওয়া প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক সদস্যকে পেছন থেকে ধাওয়া করে হত্যার চেষ্টা করেছে তারই দলের অন্য সদস্যরা। পরে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে একটি এসএমজি, ৪৬ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সূত্র অনুযায়ী, গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে সামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্বে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের অধীন পানছড়ি সাবজোনের একটি টহল দল বিশেষ অভিযানে বের হয়। টহল দলটি ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মাটিরাঙ্গা উপজেলার সর্বসিদ্ধি পাড়ায় বিশেষ ওই অভিযান চালায়।

এ সময় সর্বসিদ্ধি পাড়া এলাকা থেকে ইউপিডিএফের সদস্য সুব্রত চাকমা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের উদ্দেশ্যে পালিয়ে আসার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে ইউপিডিএফ সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে তাকে হত্যার জন্য পেছন থেকে ধাওয়া করে। পরে পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. তায়ইব বিন মসলেমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল তাকে উদ্ধারে এগিয়ে গেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকশ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি ছোড়া হয়। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করতে চাওয়া সুব্রত চাকমাকে উদ্ধার করতে সক্ষম হন। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিকেলে তাকে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া সুব্রত চাকমা দীঘিনালা উপজেলার বাসিন্দা। এদিন তার কাছ থেকে একটি এসএমজি, ৪৬ রাউন্ড অ্যামুনিশন, একটি বাটন মোবাইল ফোন, একটি পাউচ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বর্তমানে সুব্রত চাকমাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। পরবর্তীতে তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed