মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার অনুশীলন
![]()
জার্নাল প্রতিবেদক
“Be a Hand Washing Hero” অর্থাৎ “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়। এতে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। এতে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রহমত উল্যা। এ সময় মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে হাত ধোয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
মহালছড়ি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।