মণিপুরে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ৪
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুর রাজ্যের নোনে জেলায় জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট বা জেডইউএফ (জে) এবং ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন-আইএম) সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নোনে জেলার নুংবা থানার আওতাধীন তাওদাইজাং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই সংগঠনের সশস্ত্র সদস্যদের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পক্ষের একজন এবং অপর পক্ষের তিনজন রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া একজন আহত হয়েছেন।
সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক গোলাগুলির পরও ওই এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছিল। ফলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এতে ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।