পাহাড়ি সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার কাঠ, গরু ও রসুন জব্দ

পাহাড়ি সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার কাঠ, গরু ও রসুন জব্দ

পাহাড়ি সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার কাঠ, গরু ও রসুন জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও বনজ সম্পদ রক্ষায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে প্রায় ৮ লাখ ৩৪ হাজার ৫৭৫ টাকা মূল্যের সেগুন কাঠ, ভারতীয় গরু ও বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন লাচাড়ীপাড়া ক্যাম্পের একটি টহলদল লালছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৮ টুকরা বাংলাদেশি সেগুন কাঠ উদ্ধার করা হয়। কাঠের পরিমাণ ১০৪ দশমিক ৪১ ঘনফুট এবং আনুমানিক জব্দমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৪৩৫ টাকা।

অন্যদিকে, ৭ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর একটি টহলদল ব্যাটালিয়ন শাকরা পোস্টের সামনে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১৩২ টুকরা সেগুন গোল কাঠ উদ্ধার করা হয়। উদ্ধার করা কাঠের পরিমাণ ২১৭ দশমিক ৮২ ঘনফুট, যার আনুমানিক জব্দমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৬৪০ টাকা।

একই দিন দুপুর ২টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে কয়লাদোয়ার নামক এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক জব্দমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া বিকেল ৪টা ১০ মিনিটে বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) একটি বিশেষ টহলদল ব্যাটালিয়ন সদরের ১ নম্বর জিপি গেটের সামনে একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন ৫৪ কেজি বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়, যার আনুমানিক জব্দমূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল, বনজ সম্পদ রক্ষা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে। এসব দায়িত্ব পালনে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *