মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে তিন ভারতীয় গরু আটক

মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে তিন ভারতীয় গরু আটক

মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে তিন ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এসব গরু আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় কয়লারমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লারদুয়ার নামক স্থান থেকে দুপুর আনুমানিক ২টার দিকে তিনটি ভারতীয় গরু আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকাণ্ড ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতেও বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

এ ছাড়া সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *