সাজেকে অবরোধের কারণে হাসপাতালে নিতে না পারায় প্রসূতি ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যু

সাজেকে অবরোধের কারণে হাসপাতালে নিতে না পারায় প্রসূতি ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যু

সাজেকে অবরোধের কারণে হাসপাতালে নিতে না পারায় প্রসূতি ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জোপুই পাড়ায় সময়মতো চিকিৎসাসেবা না পেয়ে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্তান প্রসবের সময় জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ইউপিডিএফের চলমান অবরোধের কারণে যানবাহন সংকটের কারণে তা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে ওয়ারেন্টি ত্রিপুরার প্রসববেদনা শুরু হয়। তাঁকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও ওই সময় সাজেক সড়কে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে যানবাহন পাওয়া যায়নি। দুর্গম এলাকায় জরুরি প্রসূতি চিকিৎসা ও রোগী পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিবারের সদস্যরা তাঁকে সময়মতো হাসপাতালে নিতে পারেননি। পরে সন্তান প্রসবের সময় জটিলতায় তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, সাজেকে চলমান অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সংকট নিয়ে আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, কৃষক, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্ভোগে পড়েছেন। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে স্থানীয়দের বক্তব্য।

ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যুর ঘটনায় ইউপিডিএফের বিরুদ্ধে অবরোধ, চালকদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রসূতির পরিবারের সহায়তার আবেদন উপেক্ষার অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমার নেতৃত্বে অবরোধ পরিচালিত হচ্ছে এবং অবরোধ অমান্য করে যানবাহন চালালে শাস্তির হুমকি দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপ দ্বারা মদদপুষ্ট সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে। আর এই অবরোধের কারণে যোগাযোগ ও জরুরি সেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

উল্লেখ্য, ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যু সাজেক সড়কে ইউপিডিএফ সন্ত্রাসীদের ডাকা অবরোধে জনমানুষের জীবনমান ধ্বংসের চিত্র নতুন করে সামনে এনেছে। স্থানীয়দের দাবি, ইউপিডিএফ মুখে পাহাড়িরে অধিকার আদায়ের কথা বললেও মূলত নিজেদের অভ্যন্তরীন কোন্দল ও আধিপত্য বিস্তারের খেলায় পুরো সাজেকবাসীকে জিম্মি করে রেখেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *