বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন, চার সমিতিকে ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন, চার সমিতিকে ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন, চার সমিতিকে ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন, চার সমিতিকে ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ

পরে অডিটোরিয়ামে আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইমং, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন, চার সমিতিকে ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায় কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলার চারটি সমবায় সমিতির মধ্যে মোট ৯ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সমবায় খাতে বিশেষ অবদান রাখায় পাঁচটি সমবায় সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *