চিন্ময় কৃষ্ণের মুক্তি জন্য বাংলাদেশের ওপর ভারতকে চাপ সৃষ্টির আহ্বান

চিন্ময় কৃষ্ণের মুক্তি জন্য বাংলাদেশের ওপর ভারতকে চাপ সৃষ্টির আহ্বান

চিন্ময় কৃষ্ণের মুক্তি জন্য বাংলাদেশের ওপর ভারতকে চাপ সৃষ্টির আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার মামলায় অভিযুক্ত আসামি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে ইসকনের ভূমিকায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি’র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তার অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের অধিকার রক্ষায় লড়াইয়ের কারণে চিন্ময়কৃষ্ণকে জেলে যেতে হয়েছে। অথচ তাঁকেই প্রত্যাখ্যান করেছে ইসকন, মন্তব্য শমীক ভট্টাচার্যের। ইসকন মন্দিরে গিয়ে এবিষয়ে সকলকে প্রশ্ন তোলার আহ্বান বিজেপি রাজ্য সভাপতির।

শুক্রবার (১৩ নভেম্বর) কলকাতার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ তোলেন শমীক ভট্টাচার্য। সেখানে তিনি ২০২৪ সালে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া এবং বর্তমানে কারাবন্দি থাকা চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ টেনে ইসকনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “চিন্ময় প্রভু ইসকনেরই একজন সন্ন্যাসী ছিলেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু গ্রেপ্তারের পর ইসকন যেভাবে তাঁকে অস্বীকার (ডিজ-ওন) করল, তাতে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত।”

বিজেপি সভাপতি আরও বলেন, “শ্রীচৈতন্য মহাপ্রভু কাজির ফরমানের বিরুদ্ধে অহিংস আন্দোলন করেছিলেন। তাঁর প্রকৃত শিষ্য সেই সন্ন্যাসী, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। চিন্ময় প্রভুকে ত্যাগ বা অস্বীকার করার অর্থ স্বয়ং চৈতন্যদেবকে অস্বীকার করা।”

ইসকনকে দুই লাখ টাকায় ১২০ কোটির জমি দিয়েছে রাজউক

অন্যদিকে, একই বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে সংশ্লিষ্ট ধর্মীয় সংস্থার ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে এড়িয়ে গেছেন দলটির জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “এটা ইসকনের ভেতরের ব্যাপার। এ বিষয়ে আমার ঠিক জানা নেই।” তবে ইসকনের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেও চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “চিন্ময় প্রভু আন্দোলন করেছিলেন। তাঁর বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাঁর পক্ষে সারা দুনিয়াতেই জনমত তৈরি হয়েছে।”

দিল্লি আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

এদিকে বিজেপি ও ইসকনের মধ্যে চিন্ময় ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের অদক্ষতা দেখছেন সাবেক সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী । তিনি বলেন “চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে আন্তর্জাতিক ক্ষেত্রে ইসকন চাপ সৃষ্টি করতে পারত। কারণ সেখানকার সরকার শুধুমাত্র ধর্মীয় ঘৃণার বশবর্তী হয়ে তাকে আটক করেছে।

চিন্ময়ের মুক্তির ব্যাপারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে অধীর রঞ্জন বলেন, “ভারত সরকার কি করছে ? ইসকনের ঘরে দোষ চাপিয়ে ভারত সরকারের অদক্ষতা ঢাকার চেষ্টা ঠিক নয়। ইসকনের অবশ্যই কিছু করা উচিত তবে ভারত সরকারের দায় এড়িয়ে যাওয়া ঠিক না। মোদীজি কখনো বাংলাদেশের সরকারকে চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়ার জন্য দরবার করেছেন ? আমার প্রশ্ন এখানেই।”

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ওই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed