মণিপুরে মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার, ৩টি একে-৪৭ ও গ্রেনেড উদ্ধার

মণিপুরে মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার, ৩টি একে-৪৭ ও গ্রেনেড উদ্ধার

মণিপুরে মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার, ৩টি একে-৪৭ ও গ্রেনেড উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের তেংনৌপাল জেলায় তিনটি একে-৪৭ রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও গ্রেনেডসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে আসাম রাইফেলস। গ্রেপ্তার ব্যক্তির নাম সোয়েতুনৌ (৪৮)। গত ১৪ নভেম্বর পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ বহনের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সীমান্তের ৭৫ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে সোয়েতুনৌকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে অস্ত্র ও গোলাবারুদ বহন করছিলেন। অভিযানকালে একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুজন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

আটক ব্যক্তির কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল, বিভিন্ন ধরনের ১৭২ রাউন্ড গুলি, তিনটি গ্রেনেড, দুটি টেলিস্কোপিক সাইট এবং একটি গোলাবারুদের বাক্স উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, এগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *