ছোটহরিণা সীমান্তে বিজিবির অভিযানে নৌকার বার্মা ইঞ্জিন ও ৪৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে একটি নৌকার বার্মা ইঞ্জিন ও বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইঞ্জিন ও কাঠের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৭ হাজার ৮৪৮ টাকা।
রবিবার (১৫ নভেম্বর) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়নের ১ নম্বর জিপি চেকপোস্ট সংলগ্ন বাজার ঘাট এলাকায় একটি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকা থেকে ২৮ পিস অবৈধ সেগুন গোল কাঠের লগ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৪৪ ঘনফুট। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকা।

এরপর দুপুর ১২টার দিকে ছোটহরিণা বাজার ঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকায় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি টমটম নৌকার বার্মা ইঞ্জিন আটক করা হয়। জব্দ করা ইঞ্জিনটির আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।
সীমান্ত এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ পরিবহন ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে অবৈধভাবে কাঠ পাচার ও সম্পদ অপসারণ প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।