সীমান্তে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪শ কেজি মান্দার গাছের ছাল জব্দ

সীমান্তে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪শ কেজি মান্দার গাছের ছাল জব্দ

রামগড় সীমান্তে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৪শ কেজি মান্দার গাছের ছাল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ কেজি অবৈধ মান্দার গাছের ছাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব গাছের ছালের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৬০০ টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে অবৈধভাবে পরিবহন করা ১ হাজার ৪০০ কেজি মান্দার গাছের ছাল উদ্ধার করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে রামগড় ব্যাটালিয়নের নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পরিবহন রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *