লংগদুর প্রশান্ত কুটির বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সেনাবাহিনী, সম্প্রীতির বার্তা

লংগদুর প্রশান্ত কুটির বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সেনাবাহিনী, সম্প্রীতির বার্তা

লংগদুর প্রশান্ত কুটির বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে সেনাবাহিনী, সম্প্রীতির বার্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর লংগদু জোনের জেডএসও, পরিদর্শনকালে বিহারের ভিক্ষুসংঘ, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে জেডএসও বিহারের ভিক্ষুসংঘ ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় কঠিন চীবর দানোৎসবের আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে ভক্ত, দায়ক-দায়িকা ও আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

মতবিনিময়কালে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।

লংগদু জোনের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে ইতিবাচক আশাবাদ তৈরি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed