দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তি অর্জনকারী ১১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত চারজন বালক ও সাতজন বালিকাসহ মোট ১১ শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কণিকা খীসা এবং উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মাঈনউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীদের এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। তাদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে অনুকম্পা চাকমা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনেও শিক্ষার্থীরা যেন আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল জীবন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *