মানবিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে ওরিয়েন্টেশন

মানবিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে ওরিয়েন্টেশন

মানবিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে ওরিয়েন্টেশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মানবিক কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে মানবিক সেবার পরিকল্পনা ও বাস্তবায়নে কমিউনিটির মতামতকে গুরুত্ব দেওয়া, সেবাগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এ সময় ইউনিটের সেক্রেটারি দৌলত কবির খান সিদ্দিকী মানবিক কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

ওরিয়েন্টেশনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশোধিত ‘কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) নীতি-২০২৬’ এবং ‘সিইএ কৌশল ২০২৬–২০২৮’ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেশন পরিচালনা করেন বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সিইএ ম্যানেজার মো. আমিরুল ইসলাম এবং সিইএ কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান। এ সময় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ আসাদুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

আলোচনায় সংশোধিত সিইএ নীতি-২০২৬-এর মূল অঙ্গীকার এবং আগামী তিন বছরের কৌশলগত অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট লেভেল অফিসার ও যুব প্রধানের দায়িত্ব-কর্তব্য, মানবিক কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগণকে সহজবোধ্য ও প্রয়োজনীয় তথ্য প্রদান এবং কমিউনিটির মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণ ও কার্যকরভাবে নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীদের জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রমের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে যেসব জনগোষ্ঠীর জন্য সেবা পরিচালিত হয়, তাদের চাহিদা, মতামত ও অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে সেবার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়।

এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আসন্ন সপ্তম কৌশলগত পরিকল্পনা (২০২৮–২০৩৩) প্রণয়নের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এসব অভিজ্ঞতা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও মানবিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

ওরিয়েন্টেশনের মাধ্যমে মানবিক কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের মতামত ও অভিযোগের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *