নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের কাঠালতলী এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির নেতা তারেক রহমান যখন দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন, তখন আওয়ামী লীগ আবারও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁরা মনে করেন। তাঁদের অভিযোগ, শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। দলের উদারতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, কেউ নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তাঁরা উল্লেখ করেন। কোথাও নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *