বিলাইছড়িতে বিজিবির অভিযানে একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

বিলাইছড়িতে বিজিবির অভিযানে একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

বিলাইছড়িতে বিজিবির অভিযানে একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালসের দিকনির্দেশনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।

বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল এবং দুটি বুলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়ন আরও জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিবিড় পর্যবেক্ষণ এবং নজরদারি জোরদার করা হয়েছে।

দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাই ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ও নিরাপত্তামূলক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed