সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির রামগড়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আহসান উল ইসলাম।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামগড় পৌরসভার মহামুনি বৌদ্ধ বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে পরিদর্শন করেন তিনি।

এ সময় বিহারে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জোন অধিনায়ক। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা-উপহার তুলে দেন তিনি।

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশে বিজিবির রামগড় ব্যাটালিয়ন

স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে বিজিবি এ ধরনের অংশগ্রহণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সহায়ক উপহার প্রদান বিজিবির জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

রামগড় জোনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। বিজিবি জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থার বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *