ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান নয়নকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈম হাসান নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া কয়েকজনের মধ্যে নয়নও ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে জানান। পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, রামগড় থানায় দায়ের করা দুটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। পরে শুক্রবার তাকে রামগড় থানায় নিয়ে আসা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈম হাসান নয়নকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed