কাউখালীতে কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসবে সেনাবাহিনী, শুভেচ্ছা বিনিময়

কাউখালীতে কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসবে সেনাবাহিনী, শুভেচ্ছা বিনিময়

কাউখালীতে কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসবে সেনাবাহিনী, শুভেচ্ছা বিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাউখালী উপজেলার মোনাইপাড়া বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহারে আয়োজিত শুভ দানোত্তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উৎসব পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান।

শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাইপাড়া বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহারে আয়োজিত এ ধর্মীয় উৎসব পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বিহারের প্রধান ভান্তের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জোনের উপ-অধিনায়ক। এ সময় রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।

কাউখালীতে কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসবে সেনাবাহিনী, শুভেচ্ছা বিনিময়

উপ-অধিনায়ক বলেন, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবসহ বিভিন্ন সামাজিক আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই থেকে তিন হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু পাইচিংমং, চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি ও মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন এবং বেতবুনিয়া পিএসটিএস-এর পুলিশ পরিদর্শক বাবু অসীম কুমার বড়ুয়া।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *