রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার এক দিন পর বিষয়টি নজরে নেওয়ার কথা জানিয়েছে ভারত।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে নয়াদিল্লি বরাবরই সমর্থন দিয়ে আসছে। এজন্য ভারত আগে ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পাঁচ দফায় ত্রাণ ও মিয়ানমারে রাখাইন উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে রায় দেন যে, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন। দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই রায়কে স্বাগত জানিয়ে একে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছে।

এ ছাড়া ব্রিফিংয়ে চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত মূল্যায়ন দেবে বলে জানান জয়সওয়াল। ম্যানিলায় কোয়াড সম্মেলন ও এর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি এআই, সমুদ্রসীমা নজরদারি ও সাইবার নিরাপত্তায় যৌথ সহযোগিতার কথা তুলে ধরেন এবং সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানানোর কথা বলেন। পাশাপাশি ভোটার তালিকা নিয়ে মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে নাকচ করে দেয় ভারত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *