রুমায় ১৮ কৃষককে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ দিল সেনাবাহিনী, বিতরণ সনদ ও কৃষি উপকরণ

রুমায় ১৮ কৃষককে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ দিল সেনাবাহিনী, বিতরণ সনদ ও কৃষি উপকরণ

রুমায় ১৮ কৃষককে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ দিল সেনাবাহিনী, বিতরণ সনদ ও কৃষি উপকরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতিতে দক্ষ করে তোলা, উৎপাদন বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের রুমা উপজেলায় ১৮ জন কৃষককে নিয়ে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের হাতে সনদপত্রের পাশাপাশি বীজ, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়েছে।

বান্দরবান রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং রুমা জোনের পরিচালনায় উপজেলার দুর্গম ও দূরবর্তী বিভিন্ন পাড়ার কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। পাহাড়ি এলাকার কৃষকদের কৃষিকাজে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং কৃষির মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

দুই মাসব্যাপী প্রশিক্ষণে পাহাড়ি অঞ্চলের উপযোগী ও লাভজনক ফসল চাষ, আধুনিক কৃষি পদ্ধতি, উন্নত বীজ নির্বাচন, সার ব্যবস্থাপনা, জমির সঠিক ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে স্বল্প জমিতে কম পরিশ্রমে অধিক লাভজনক ফসল উৎপাদনের পদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়, যাতে তাঁরা নিজেদের কৃষিজমিকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে আয় বাড়াতে পারেন।

প্রশিক্ষণ শেষে ১৮ জন কৃষকের হাতে সনদপত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ ব্যবহার করে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা নিজ নিজ জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করতে পারবেন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কৃষিকাজে প্রয়োগের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।

রুমায় ১৮ কৃষককে দুই মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ দিল সেনাবাহিনী, বিতরণ সনদ ও কৃষি উপকরণ

প্রশিক্ষণ কার্যক্রমে কারিগরি সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন রুমা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। তাঁরা কৃষকদের ফসল নির্বাচন, চাষাবাদের উপযুক্ত পদ্ধতি, পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতি ও লাভজনক ফসল উৎপাদন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন তাঁরা। প্রশিক্ষণে শেখা কৌশল নিজেদের জমিতে প্রয়োগ করে ভালো ফলন অর্জন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন জনকল্যাণমূলক ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কৃষি প্রশিক্ষণের পাশাপাশি বান্দরবানের যুবক-যুবতীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে নার্সিং, গাড়ি চালনা, ধাত্রীবিদ্যা ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাহাড়ের দুর্গম জনপদের মানুষের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed