খাগড়াছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের পাশে ৪০ বিজিবি, ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ

খাগড়াছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের পাশে ৪০ বিজিবি, ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ

খাগড়াছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের পাশে ৪০ বিজিবি, ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, কৃষি ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন অনুদান বিতরণ করেছে। চিকিৎসা, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা দিতে আয়োজিত এ কার্যক্রমে মোট ১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার অনুদান ও সহায়তা প্রদান করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খেদাছড়া ব্যাটালিয়ন সদরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

খাগড়াছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের পাশে ৪০ বিজিবি, ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে চিকিৎসার জন্য তিনটি বাঙ্গালি ও দুটি পাহাড়ি অসহায় পরিবারের মাঝে মোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে একটি পাহাড়ি ও দুটি বাঙ্গালি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া একজন বাঙ্গালি কৃষককে কৃষি উপকরণ ও স্প্রে মেশিন এবং একটি বাঙ্গালি ও একটি পাহাড়ি পরিবারের মাঝে মোট ২৪টি ঢেউটিন দেওয়া হয়।

এদিকে, খেদাছড়া এলাকার সাধারণ মানুষের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে পাইপসহ একটি টিউবওয়েল স্থাপন বা ব্যবহারের জন্য প্রদান করা হয়। আমবাগান হেফজখানা ও এতিমখানার জন্য ১০০ কেজি চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং একজন মেধাবী বাঙ্গালি শিক্ষার্থীর হাতে এক সেট বই ও একটি স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

খাগড়াছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের পাশে ৪০ বিজিবি, ১ লাখ ৬৪ হাজার টাকার সহায়তা বিতরণ

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিচালিত এ সহায়তা কার্যক্রম স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে অসচ্ছল পরিবারের চিকিৎসা ব্যয় নির্বাহ, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকের উৎপাদন কার্যক্রমে সহায়তা, শিক্ষার্থীদের পড়াশোনা এবং বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে এসব অনুদান ভূমিকা রাখবে।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে এগিয়ে নিতে স্থানীয় জনগণের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed