রামগড়ের ছাত্রলীগ নেতা পিচ্চি মামুন আটক, রয়েছে ৯ মামলা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য মো. ইউসুফ হোসেন ওরফে পিচ্চি মামুনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে মারধর ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় এসআরবি-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক মো. ইউসুফ হোসেন ওরফে পিচ্চি মামুন (২৮) খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সদস্য ও রামগড় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি গ্রেফতারি পরোয়ানাসহ মোট নয়টি মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে। অভিযান চালিয়ে তাকে ফেনীর মহিপাল এলাকা থেকে আটক করার পর রামগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, আটক আসামিকে বিধি অনুযায়ী যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মোট নয়টি মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।