নানিয়ারচরের তক্ষশিলা বনবিহারে ১৩তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া তক্ষশিলা বনবিহারে দুই দিনব্যাপী ১৩তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এতে বিভিন্ন এলাকা থেকে আসা দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।
উৎসব উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ নানা ধর্মীয় দানের আয়োজন করা হয়। এসব আয়োজনে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজবন বিহারের পূর্ণজ্যোতি মহাস্থবির ভান্তে, তক্ষশিলা বনবিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় করুণা বর্ধন মহাস্থবির ভান্তে, মহামিত্র মহাস্থবির ভান্তে এবং মিয়ানমার থেকে আগত চন্দ্রশ্রী মহাস্থবির ভান্তেসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তক্ষশিলা বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন চাকমা ও সাধারণ সম্পাদক জীবন্ত চাকমা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।