মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল এবং সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আর্থিক সহায়তা পেয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ধর্মীয় চর্চা, সামাজিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *