রামুতে পাহাড়ের ওপর মিলল মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা

রামুতে পাহাড়ের ওপর মিলল মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা

রামুতে পাহাড়ের ওপর মিলল মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের রামুতে পাহাড়ের ওপর অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার উখিয়ার ঘোনা এলাকার তচ্ছাখালী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল তচ্ছাখালী এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের ওপর মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে পরবর্তী আইনানুগ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *