অসুস্থ ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

অসুস্থ ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

অসুস্থ ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসায় আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার সাতপরিবার পাড়ার অসুস্থ ফুল্ট্রি ত্রিপুরার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন আলুটিলা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা করতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক সংকটের কারণে যাতে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে অসুবিধায় পড়তে না হয়, সে লক্ষ্যেই ফুল্ট্রি ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে আলুটিলা আর্মি ক্যাম্প।

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এসব উদ্যোগ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *