ঈদগাঁওতে বাস চাপায় প্রাণ গেল ৫ সিএনজি যাত্রীর

ঈদগাঁওতে বাস চাপায় প্রাণ গেল ৫ সিএনজি যাত্রীর

ঈদগাঁওতে বাস চাপায় প্রাণ গেল ৫ সিএনজি যাত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওতে থানার সামনে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়‍ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কক্সবাজারগামি হানিফ পরিবহনের সাথে চকরিয়াগামি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ সিএনজিযাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন এবং অপর আহত দুই সিএনজিযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *