মণিপুরে আসাম রাইফেলসের নেতৃত্বে অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

মণিপুরে আসাম রাইফেলসের নেতৃত্বে অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

মণিপুরে আসাম রাইফেলসের নেতৃত্বে অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে আসাম রাইফেলসের নেতৃত্বে ছয়টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করা হয়েছে। অভিযানে বিভিন্ন সশস্ত্র সংগঠনের সদস্য, মিয়ানমারের এক নাগরিক ও একজন মাদক পাচারকারীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধ পোস্ত চাষের প্রায় ১০ একর জমি ধ্বংস করেছে যৌথ বাহিনী।

আসাম রাইফেলসের প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের কাকচিং, তেংনৌপাল, চুরাচাঁদপুর, কাংপোকপি জেলা এবং ভারত-মিয়ানমার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে আসাম রাইফেলসের সঙ্গে মণিপুর পুলিশ, বিএসএফ, এসএসবি, নারকোটিক্স অ্যান্ড বর্ডার অ্যাফেয়ার্স (এনএবি) এবং বন বিভাগের সদস্যরা অংশ নেন।

ছয়টি অভিযানে আটক সাতজনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আরপিএফ/পিএলএ সংগঠনের একজন সদস্য রয়েছেন, যিনি সংগঠনটির স্বঘোষিত সিনিয়র ক্যাপ্টেন (এসএস ক্যাপ্টেন) হিসেবে পরিচিত। এ ছাড়া ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) চার সদস্য, মিয়ানমারের একজন নাগরিক এবং একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চারটি একে-৪৭ রাইফেল, যার একটি সাগাইং অঞ্চলে তৈরি; একটি একে ঘাতক, একটি .৩০৩ ব্রেন এমকে-২ লাইট মেশিনগান (এলএমজি), দুটি এসএলআর, একটি .৩০৩ রাইফেল এমকে-৩, চারটি সিঙ্গেল ব্যারেল ও একটি ডাবল ব্যারেল রাইফেল এবং তিনটি ৯ মিলিমিটার ও একটি .৩২ ক্যালিবারের পিস্তল, যার একটি যুক্তরাষ্ট্রে তৈরি।

এ ছাড়া অভিযানে ৭.৬২ মিলিমিটার ১৭২ রাউন্ড, .৩০৩ ক্যালিবারের ১০৪ রাউন্ড, এসএলআর-এর ৩৬৭ রাউন্ড, ইনসাসের ২৭ রাউন্ড, ৯ মিলিমিটারের ৩৩ রাউন্ড, .৩২ ক্যালিবারের ছয় রাউন্ড এবং একে রাইফেলের ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫০টি ব্ল্যাঙ্ক কার্তুজ, ১০১টি চীনা গ্রেনেড, তিনটি হাই এক্সপ্লোসিভ (এইচই) গ্রেনেড, একটি ৪০ মিলিমিটার এইচই গ্রেনেড, একটি এম-৪৬ গ্রেনেড, একটি ডেটোনেটর, ১৬টি ম্যাগাজিন, একটি ম্যাগাজিন বক্স ও দুটি টেলিস্কোপিক সাইট উদ্ধার করা হয়।

অভিযানে ছয়টি বাওফেং হ্যান্ডহেল্ড রেডিও, একটি নিবন্ধনবিহীন হোন্ডা অ্যাক্টিভা স্কুটার, একটি ফোর্ড গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি আধার কার্ডও জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে পাঁচটি প্যাকেটে থাকা মোট ১ দশমিক ১২০ কেজি কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৬০ লাখ ভারতীয় রুপি। এ ছাড়া ২০০টি প্যাকেটে থাকা ৪০ হাজার ইয়াবা বা ডব্লিউওয়াই ট্যাবলেট, যার মোট ওজন চার কেজি, উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ রুপি। উদ্ধার করা কোকেন ও ইয়াবার মোট আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ২০ লাখ ভারতীয় রুপি।

মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ পোস্ত চাষ নির্মূল অভিযানেও অংশ নেয় যৌথ বাহিনী। এ সময় প্রায় ১০ একর অবৈধ পোস্ত চাষের জমি ধ্বংস করা হয়। চাষের কাজে ব্যবহৃত ১৭টি অস্থায়ী ঘর, ১৫টি পানির ট্যাংক, ছয়টি স্প্রে পাম্প, এক হাজার ৪৫০ কেজি ইউরিয়া সার এবং ৬৫০ কেজি লবণও ধ্বংস বা অপসারণ করা হয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *